PURE FLOW-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন উপস্থাপক মোহাম্মদ আরিফুল হক সরকার
Published : ২০:২৪, ৩ অক্টোবর ২০২৬
উপস্থাপক ও প্রশিক্ষক মোহাম্মদ আরিফুল হক সরকার নতুন করে পেশাগত যাত্রা শুরু করেছেন PURE FLOW-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেছেন।
নিজের নতুন এই যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরিফুল হক সরকার জানান, গত পাঁচ বছর তিনি করপোরেট চাকরি ছেড়ে নিজেকে একজন পেশাদার উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন। এ সময়ে আর্থিক চ্যালেঞ্জ ও নানা ত্যাগের মধ্য দিয়ে এগিয়ে গেলেও নিজের পেশাগত লক্ষ্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, এখন থেকে পেশাগত সমৃদ্ধির পাশাপাশি আয় ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণেও মনোযোগ দেবেন। একই সঙ্গে উপস্থাপনা, পাবলিক স্পিকিং, সেলস ও কমিউনিকেশন বিষয়ে পেশাদার কনটেন্ট এবং টিউটোরিয়াল তৈরি করবেন।
‘Mohammad Ariful Haque Sarkar’ নামের নিজস্ব পরিচয়ে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কনটেন্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। এর মাধ্যমে আগ্রহী ব্যক্তি ও পেশাজীবীদের উপস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং জনসমক্ষে বক্তব্য দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক কনটেন্ট তুলে ধরতে চান তিনি।
মঞ্চ ও টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি করপোরেট প্রশিক্ষণ কার্যক্রমেও নিয়মিত যুক্ত থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন আরিফুল হক সরকার। এ ছাড়া বৈধ কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে উপস্থাপক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্যও সময় দেবেন বলে জানান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০২৭ সাল হবে তাঁর উপস্থাপনা ক্যারিয়ারের নতুন দিগন্ত। এ যাত্রায় যারা বিভিন্নভাবে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পেশাগত দক্ষতা, উপস্থাপনা ও যোগাযোগবিষয়ক প্রশিক্ষণকে কেন্দ্র করে নিজের কাজের পরিধি বাড়ানোর এই উদ্যোগকে ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন মোহাম্মদ আরিফুল হক সরকার।

































