মদিনায় হুথি ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

মদিনায় হুথি ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৪, ৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়। এতে বলা হয়েছে, মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত।

বিবৃতিতে বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করতে পারে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা। বাংলাদেশ সরকার বলেছে, সংঘাত ও সহিংসতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল করা উচিত নয়।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement