ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, উদ্ধার ককটেল ও গান পাউডার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, উদ্ধার ককটেল ও গান পাউডার ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৮, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, গান পাউডার, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে উদ্ধার করা হয় চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং চার বোতল দেশি মদ।

এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মো. আকতার হোসেন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 
শেয়ার করুনঃ
Advertisement