সিইও তসলিম চৌধুরীর চাকরিচ্যুতির খবর ‘মিথ্যা’: মোহনা টেলিভিশন
Published : ১৮:২৭, ২১ নভেম্বর ২০২৬
মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে চাকরিচ্যুত করার বিষয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রচারিত চিঠিটির কোনো অস্তিত্ব নেই বলেও জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে মোহনা টেলিভিশন জানায়, সিইও তসলিম চৌধুরীর চাকরিচ্যুতি নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের কোনো ভিত্তি নেই। এ বিষয়ে প্রচারিত চিঠিটিও সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মকে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ইতোমধ্যে প্রচারিত মিথ্যা তথ্য অবিলম্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে মোহনা টেলিভিশন। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।





























