মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে হামলা, আহত কয়েকজন
Published : ১৯:১০, ২১ নভেম্বর ২০২৬
রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এতে চ্যানেলটির কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল ব্যক্তি টেলিভিশনটির কার্যালয়ে প্রবেশ করে কর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয়, সঠিক সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর বৈশাখী টেলিভিশনের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





























