বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার
Published : ১৭:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৪
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। রাজধানীর গুলশানে রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে ভারতের উপহাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত রয়েছেন।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।
বিডি/এন































