যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন: ড. ইউনূস

যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন: ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জানান, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কারকাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। 

আমাদের কাজ যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। দেশ সংস্কার এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। যতো দ্রুত সম্ভব সেটি আমরা বাস্তবায়ন করবো।  ব্যর্থ হবার কোন সুযোগ নেই অন্তবর্তী সরকারের।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে, তাদের উদ্দেশ্য করে ইউনূস জানান, তরূণরা সফলভাবে তাদের চাওয়া উপস্থাপন করতে পেরেছে। 

প্রধান উপদেষ্টা বলেন, তারা জানতো তারা কি চায়। তারা সফলভাবে সেটি উপস্থাপনও করেছে। নীতিনির্ধারণে তাদের চিন্তাভাবনা এবং মতামত খুব জরুরি। আমরা তা গুরুত্বের সাথে গ্রহণ করছি। 

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের ভিত্তি স্থায়ী করার ক্ষেত্রে টোকিওর অংশীদারত্বের ওপর জোর দেন তিনি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement