মারা গেছেন জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা

মারা গেছেন জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয়নুল আবদিন ফারুক নিজ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে কানিজ ফাতেমাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর আজ সকালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১ এলাকার লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement