রাষ্ট্রপতির চেয়েও ‘আব্বু’ পরিচয় বড়: মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জার আবেগঘন পোস্ট

রাষ্ট্রপতির চেয়েও ‘আব্বু’ পরিচয় বড়: মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জার আবেগঘন পোস্ট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২০, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার নিজস্ব পরিচয় যে সবার ওপরে, সেটিই তিনি এই পোস্টে ফুটিয়ে তুলেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।

পোস্টে তিনি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের একটি স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ আমি বললাম, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে এবং অনেকেই সেখানে ইতিবাচক মন্তব্য ও প্রতিক্রিয়া জানান

শেয়ার করুনঃ
Advertisement