পরীমণির দেহরক্ষীদের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। এবার তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতকক্ষে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।