মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৬৫ বছরের বৃদ্ধ
চাঁদপুরের মতলব উত্তরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত ২৬ অক্টোবরের এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২ নভেম্বর) রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে, শিশুটির চিকিৎসা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।