মোহাম্মদ মহাসিন পেলেন TOYP 2026 সম্মাননা, স্বীকৃতি পেল প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্তি, স্বেচ্ছাসেবা এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ Ten Outstanding Young Persons (TOYP) 2026 সম্মাননা অর্জন করেছেন মোহাম্মদ মহাসিন। তিনি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক ক্ষমতায়নে কাজ করে আসছেন।