ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ২০ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। নিয়ম অনুযায়ী, তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি তা গ্রহণ করেন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য গত শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা গেন্ডারিয়ায় হাতে অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন। ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের এমন কর্মকাণ্ডে দল ও সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।

শেয়ার করুনঃ
Advertisement