প্রথম আলোতে নাটোর প্রতিনিধি হতে না পারার অভিজ্ঞতা জানিয়ে বিপ্লব কুমার পালের ফেসবুক পোস্ট
প্রথম আলোর নাটোর জেলা প্রতিনিধি হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েও শেষ পর্যন্ত নিয়োগ না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন লেখক ও সাংবাদিক বিপ্লব কুমার পাল। পোস্টে তিনি প্রথম আলোর প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া, নিজের অভিজ্ঞতা এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে ঘিরে কিছু স্মৃতির কথা তুলে ধরেছেন।