ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ আসছে দেশে, বেনাপোলে নিরাপত্তা জোরদার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা ঘিরে যশোরের বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।