যুক্তরাষ্ট্রে ‘স্ট্রাইকার’ নিয়োগ নিয়ে শফিকুল আলমের রহস্যময় পোস্ট
Published : ১৯:৫৮, ২৫ নভেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে দেওয়া ওই পোস্টে যুক্তরাষ্ট্রে দলটির ‘স্ট্রাইকার’ নিয়োগের কথা উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আওয়ামী লীগ আমেরিকায় স্ট্রাইকার হায়ার করছে বিএনপির পোস্টে গোল দিতে। স্ট্রাইকার আওয়ামী লীগের পোস্টে গোল দিয়ে সেলিব্রেট করতে করতে চলে গেছে।’ পোস্টের সঙ্গে হাসির ইমোজিও যুক্ত করেন তিনি।

তবে কাকে বা কোন ঘটনাকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন, কিংবা ‘স্ট্রাইকার’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন—সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি শফিকুল আলম। ফলে তাঁর পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে পোস্টটির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘আপা আসলে কিন্তু আপনার খবর আছে।’


































