যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের
যশোরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। তাঁদের দাবি, বিএনপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগ হওয়ায় প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেলা বিএনপি।