রূপপুরে আগুন লাগার ৫০ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় বায়েকের সার্ভার রুমসহ আশপাশের বেশ কয়েকটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।