তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক, আলোচনায় আঞ্চলিক নিরাপত
ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।