ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, সচিবালয়-বাংলাদেশ ব্যাংকও অন্ধকারে

ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, সচিবালয়-বাংলাদেশ ব্যাংকও অন্ধকারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫১, ২৭ অক্টোবর ২০২৬

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের অঞ্চল।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। জাতীয় গ্রিডের সিস্টেমটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

পিজিসিবির তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement