ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন? দেখুন পূর্ণ তালিকা

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন? দেখুন পূর্ণ তালিকা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:১২, ২৭ অক্টোবর ২০২৬

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ বিভাগে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। নারী বিভাগে তৃতীয়বারের মতো এই সম্মান পেয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ফুটবলের বিভিন্ন বিভাগে আরও ১১টি পুরস্কার দেওয়া হয়েছে।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত এবারের অনুষ্ঠানে স্পেন ও ইংল্যান্ডের ফুটবলারদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। ব্যক্তিগত স্বীকৃতির পাশাপাশি সেরা তরুণ খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, স্ট্রাইকার এবং ক্লাবের পুরস্কারও ঘোষণা করা হয়।

পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। নারী বিভাগে পুরস্কার পেয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস, যিনি লন্ডন সিটি লায়নেসের হয়ে খেলেন।

সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরুষ বিভাগে পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার লামিনে ইয়ামাল। নারী বিভাগে একই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার ভিকি লোপেজ।

কোচিং বিভাগে পুরুষদের সেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। নারী ফুটবলে সেরা কোচের পুরস্কার পেয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ।

গোলরক্ষকদের মধ্যে পুরুষ বিভাগে সেরা হয়েছেন স্পেনের উনাই সিমোন। নারী বিভাগে পুরস্কার জিতেছেন বার্সেলোনার কাতা কোল।

সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া সক্রেটিস পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড ও আর্সেনালের বুকায়ো সাকা। সেরা পুরুষ ক্লাব নির্বাচিত হয়েছে পিএসজি এবং নারী বিভাগে সেরা ক্লাবের সম্মান পেয়েছে বার্সেলোনা।

স্ট্রাইকারদের মধ্যে পুরুষ বিভাগে সেরা হয়েছেন হ্যারি কেইন। নারী বিভাগে পুরস্কার জিতেছেন মেক্সিকো ও পাচুয়ার শার্লিন কোবরাল।
 

২০২৬ সালের ব্যালন ডি’অরে পুরস্কারজয়ীদের তালিকা:

ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন
মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিয়া পুতেয়াস
সেরা তরুণ খেলোয়াড় (পুরুষ): লামিনে ইয়ামাল
সেরা তরুণ খেলোয়াড় (নারী): ভিকি লোপেজ
সেরা কোচ (পুরুষ): লুইস দে লা ফুয়েন্তে
সেরা কোচ (নারী): পেরে রোমেউ
সেরা গোলরক্ষক (পুরুষ): উনাই সিমোন
সেরা গোলরক্ষক (নারী): কাতা কোল
সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা
সেরা পুরুষ ক্লাব: পিএসজি
সেরা নারী ক্লাব: বার্সেলোনা
সেরা পুরুষ স্ট্রাইকার: হ্যারি কেইন
সেরা নারী স্ট্রাইকার: শার্লিন কোবরাল

শেয়ার করুনঃ
Advertisement