নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে প্রবাসীদের ভোট কি বড় ফ্যাক্টর?
ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোট দিতে বিদেশে বসবাসকারী প্রায় ৮০ হাজার নাগরিক দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ায় ভোটারদের এই প্রত্যাবর্তন চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। মঙ্গলবারের এই নির্বাচনকে ঘিরে ভোটার উপস্থিতি নিয়েও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।