গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগে এমপি আব্দুল খালেকের প্রতিবাদ
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। মেলার ঐতিহ্যকে সামনে রেখে চাঁদাবাজি চলতে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জেলার বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।