জাপানের অর্থনীতি: ব্যয় ও রাজস্বের ভারসাম্যে চাপে তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার পর এক বছরে প্রমাণের চেষ্টা করেছেন, তাঁর সরকার বেপরোয়া ব্যয়ের পথে হাঁটছে না। তবে এবার রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিনিয়োগ, ভোগ্যপণ্যের কর কমানো এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মধ্যে ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষার মুখে পড়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, সরকারের বাজেট পরিকল্পনাই নির্ধারণ করবে বাজারের আস্থা কতটা অর্জন করতে পারবেন তাকাইচি।