মানিক পশারীর দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ, তুললেন মানবাধিকার ও মর্যাদার প্রশ্ন
পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বাধা ও বিতর্কের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তাঁর অভিযোগ, মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁর দাফনে বাধা দেন। পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের নিজেদের হাতে কবর খুঁড়তে হয়। পরে পুলিশের নিরাপত্তায় মধ্যরাতে তাঁর দাফন সম্পন্ন হয়।