পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ
রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলন ঘিরে বাইরে থেকে উসকানি ও অর্থায়নের অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে অন্তত ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে ইতোমধ্যে দেশের সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।