ঢাকায় বসেই মিলছে কেমিক্যালমুক্ত আম, খাস ফুডের মাধ্যমে
Published : ১৩:৫৩, ২৬ মে ২০২৬
গ্রাহকদের মাঝে কেমিক্যালমুক্ত ও পরিপক্ব আমের স্বাদ পৌঁছে দেওয়ার দীর্ঘদিনের প্রতিশ্রুতি ধরে রেখে এ বছরও আমের নতুন মৌসুমের যাত্রা শুরু করল দেশের অন্যতম নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খাস ফুড। সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম দিয়ে ২০ মে থেকে দেশব্যাপী ডেলিভারি শুরু হয়েছে।
বছরের পর বছর ধরে খাস ফুড গ্রাহকদের জন্য কেমিক্যালমুক্ত ও প্রাকৃতিকভাবে পরিপক্ব আম সরবরাহ করে আসছে। তাদের লক্ষ্য শুধু আম সরবরাহ করা নয়, বরং প্রতিটি গ্রাহকের কাছে ভালো অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। ভালো আমের ক্ষেত্রে স্বাদ ও পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
এ বিষয়ে খাস ফুডের হেড অব সেলস অ্যান্ড এক্সপেরিয়েন্স, মোঃ ওয়াহিদুজ্জামান বলেন , “যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী ১৫ মে থেকেই আম সংগ্রহের সুযোগ ছিল, তবে তখন প্রাকৃতিকভাবে পরিপক্ব আমের পরিমাণ ছিল খুবই সীমিত। আমরা বিশ্বাস করি, অপরিপক্ব আম সংগ্রহ করলে হিমসাগরের আসল স্বাদ ও মিষ্টতা পাওয়া সম্ভব নয়। তাই গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা কিছুটা সময় অপেক্ষা করেছি।”
খাস ফুড জানায়, আমের গুণগত মান নিশ্চিত করতে তারা বাগান নির্বাচন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ এবং ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ করে। এই ধারাবাহিক প্রচেষ্টার কারণেই প্রতি বছর গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হয়েছে।
ভোক্তাদের জন্য আম কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে এই মৌসুমে খাস ফুড নিয়ে এসেছে বিশেষ কিছু সুবিধা। সারাদেশে ফ্রি হোম ডেলিভারি, পরিবহনের সময় আমের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে বিনামূল্যে প্রিমিয়াম প্লাস্টিক ক্যারেট সুবিধা, এবং প্রি-অর্ডারের ক্ষেত্রে মাত্র ১০% অগ্রিম পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, বছরের পর বছর ধরে তাদের এই আস্থা ও ভালোবাসাই খাস ফুডকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।
এই মৌসুমে খাস ফুড চায়, প্রতিটি গ্রাহক যেন নিশ্চিন্তে উপভোগ করতে পারেন আসল স্বাদের, প্রাকৃতিকভাবে পরিপক্ব আম।



































