মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা, যান চলাচল বন্ধ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা, যান চলাচল বন্ধ মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধের চিত্র। ছবি : সংগৃহীত

Published : ১১:১৭, ১৬ জুন ২০২৬

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধের ফলে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।

তবে শ্রমিকদের এই আন্দোলনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

বিস্তারিত আসছে.....

শেয়ার করুনঃ
Advertisement