আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
Published : ০৮:৫৪, ১ এপ্রিল ২০২৬
প্রতিদিনের মতো ঢাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে, সে বিষয়ে ধারণা থাকলে চলাচল সহজ হয়।
বুধবার (১ এপ্রিল) দিনের শুরুতেই জেনে নিন উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির সময়সূচি—
বৃক্ষরোপণ কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় সরকার ঘোষিত আগামী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগ সড়কে (জলসিঁড়ি আবাসন সংলগ্ন এলাকায়) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সংসদ কমিটির বৈঠক
বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
ডিএসসিসি প্রশাসকের পরিদর্শন
দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিদর্শনে যাবেন।
বিডি/এএন



































