যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:২৫, ১ এপ্রিল ২০২৬

আজ দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আকাশ যদিও আংশিকভাবে মেঘলা থাকবে, তবুও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার আশা করা যাচ্ছে। এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ঘটবে ভোর ৫টা ৫০ মিনিটে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement