ঘরে মিলল ছেলের লাশ, ফ্যানে ঝুলছিলেন মা

ঘরে মিলল ছেলের লাশ, ফ্যানে ঝুলছিলেন মা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ৪ এপ্রিল ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ের তারাবাগ এলাকার একটি বাসা থেকে মাহিম নামের ৬ বছর বয়সী এক শিশু এবং তার মা নার্গিস বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর তাদের মরদেহ দেখতে পায়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, শিশুটিকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম আত্মহত্যা করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মায়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এবং খাটের ওপর ছিল শিশুটির গলা কাটা নিথর দেহ।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্ভবত দুপুরের দিকে ঘটেছে, সে সময় পরিবারের অন্য সদস্যরা বাসায় উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement