সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক

সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি: প্রশাসক  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২১, ২১ এপ্রিল ২০২৬

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীর বাসিন্দাদের জন্য সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ডিএনসিসি এবং এ কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।

মঙ্গলবার বিকেলে মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড থেকে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, “একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।”

তিনি মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল ও জলাশয় পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ময়লা ও বদ্ধ পানিতে মশার বংশবিস্তার ঘটে, তাই খালে আবর্জনা না ফেলতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement