ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১২:৫৯, ৩ মে ২০২৬
সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ওসমানি বিমান বন্দর থেকে বেসরকারি বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বিকেল ৬টার দিকে তিনি সিলেটের সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মী সভায় যোগ দেন। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্মী সভা শেষে প্রধানমন্ত্রী ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন এবং পরে ঢাকায় ফিরে আসেন।



































