আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হিসেবে যোগ দিলেন মো. হোসাইন শাহ নেওয়াজ

আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হিসেবে যোগ দিলেন মো. হোসাইন শাহ নেওয়াজ মো. হোসাইন শাহ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৮, ১০ জুন ২০২৬

বাংলাদেশের অন্যতম দ্রুত বিকাশমান শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ তাদের নতুন হেড অব মার্কেটিং হিসেবে মো. হোসাইন শাহ নেওয়াজকে নিয়োগ দিয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের বহুমাত্রিক মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও ব্যবসা উন্নয়ন অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

নেওয়াজ সর্বশেষ সুপার স্টার গ্রুপে (এসএসজি) হেড অব মার্কেটিং (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অ্যাক্সেসরিজ, ক্যাবল, সোলার ও লিফট ব্যবসার পাশাপাশি করপোরেট ব্র্যান্ড মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করেন, যা প্রতিষ্ঠানটির মোট রাজস্বের প্রায় ৬৫ শতাংশের সঙ্গে সম্পৃক্ত ছিল। একই সঙ্গে তিনি ব্লিংক ও রুটস ব্র্যান্ডের বিপণন কার্যক্রম পরিচালনা করেন, যা কোম্পানির মোট আয়ের উল্লেখযোগ্য অংশে অবদান রাখে।

এর আগে তিনি ব্র্যাকের আরং ডেইরিতে হেড অব মার্কেটিং (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে আরং ডেইরি ঘি, বাটার ও ফ্লেভারড মিল্ক ক্যাটাগরিতে শক্তিশালী বাজার অবস্থান অর্জন করে। এছাড়া তিনি আন্তর্জাতিক উদ্যোগ “কার্টন ফর গুড”-এ ব্র্যাক বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও কাজ করেন।

ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় তিনি কাটিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপে, যেখানে ব্র্যান্ড ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার হিসেবে প্রাণ ইউএইচটি মিল্ক, প্রাণ প্রিমিয়াম ঘি, মিল্কম্যান এবং লাটিনা ১০০% জুসসহ একাধিক শীর্ষস্থানীয় এফএমসিজি ব্র্যান্ডের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে নেতৃত্ব দেন। তার সময়েই প্রাণ ইউএইচটি মিল্ক দেশের ইউএইচটি দুধের বাজারে প্রায় ৯০ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে এবং লাটিনা দেশের প্রথম ১০০ শতাংশ জুস ব্র্যান্ড হিসেবে বাজারে আত্মপ্রকাশ করে।

এছাড়া পারটেক্স স্টার গ্রুপের ড্যানিশ ব্র্যান্ডে মার্কেটিং দায়িত্ব পালনকালে তিনি ড্যানিশ ম্যাঙ্গো জুস, লেক্সাস বিস্কুট ও ডোরিও বিস্কুটের ব্র্যান্ড উন্নয়ন কার্যক্রমে যুক্ত ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি এসিএমই অ্যাগ্রোভেট অ্যান্ড বেভারেজেস লিমিটেডে মার্কেটিং ইন্টার্ন হিসেবে কাজ করেন।

নতুন দায়িত্বে মো. হোসাইন শাহ নেওয়াজ আকিজ বশির গ্রুপের ব্র্যান্ড কৌশল, বাজার সম্প্রসারণ, গ্রাহক সম্পৃক্ততা এবং তথ্যভিত্তিক বিপণন উদ্যোগ পরিচালনা করবেন। সংশ্লিষ্টদের মতে, তার অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব গ্রুপটির ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ
Advertisement