বিশ্ব এলপিজি দিবসে পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ ভবিষ্যতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রেশ এলপি গ্যাস

বিশ্ব এলপিজি দিবসে পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ ভবিষ্যতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রেশ এলপি গ্যাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫২, ৭ জুন ২০২৬

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনের প্রত্যয় নিয়ে ‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

দিবসটি উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর প্রধান কার্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক তানভীর মোস্তফা।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব এলপিজি খাতের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআই-এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস বর্তমানে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে দেশের লাখো গ্রাহককে সেবা প্রদান করছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, বিশ্ব এলপিজি দিবস মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।

এ বছর বিশ্বজুড়ে ‘LPG: Pass it Forward’ বা ‘এলপিজির সুফল ছড়িয়ে দিন’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই পরিবেশ গড়ে তোলার বার্তা সামনে রেখে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্ব এলপিজি দিবস উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছে। কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চারটি এলপিজি প্ল্যান্ট এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকেও এ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। বাসা, ছাদ, বারান্দা কিংবা উপযুক্ত স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআই-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement