নবেরা ডেন্টাল ও নবেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নবেরা ডেন্টাল ও নবেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৫, ২৭ আগস্ট ২০২৬

স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে নবেরা ডেন্টাল লিমিটেড ও নবেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, আয়োজিত অনুষ্ঠানে নবেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও জহিরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসাইন ঢালী এবং ভাইস প্রিন্সিপাল আবু আব্দুল্লাহ মো. বায়েজিদ।

অন্যদিকে নবেরা ডেন্টাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আশেক ওসমানী, জেনারেল ম্যানেজার, হেড অব কর্পোরেট এবং হেড অব ডিজিটাল মার্কেটিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য মানসম্মত ডেন্টাল স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই MOU উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে উভয় প্রতিষ্ঠানের নেতৃত্ব ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।  ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও বিস্তৃত ও কার্যকর হবে।

 
শেয়ার করুনঃ
Advertisement