কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট আগুনে পুড়ছে ঝুট গুদাম। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায়। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি নিউজ, গাজীপুর

Published : ১০:৫৫, ২৭ আগস্ট ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ
Advertisement