LIAB ও Bangladesh Specialized Hospital-এর মধ্যে MOU স্বাক্ষর
Published : ১৮:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভাষা পেশাজীবীদের সংগঠন Language Institute Association of Bangladesh (LIAB) এবং Bangladesh Specialized Hospital-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত MOU Signing Program-এ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় LIAB-এর সদস্যরা Bangladesh Specialized Hospital-এর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
LIAB-এর পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই MOU সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে LIAB-এর সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে অতিরিক্ত সুবিধা তৈরি হবে।
এর আগে LIAB-এর সঙ্গে Farazy Hospital-এর একটি MOU সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিলেটের Noorjahan Hotel-এর সঙ্গেও সংগঠনটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব অংশীদারত্বের মাধ্যমে সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
LIAB জানিয়েছে, খুব শিগগিরই সংগঠনের সদস্যদের জন্য LIAB Loyalty Card চালু করা হবে। সংগঠনের President-এর প্রতিশ্রুতি অনুযায়ী এই Loyalty Card-এর মাধ্যমে সদস্যরা ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীর কাছ থেকে বিশেষ সুবিধা, সেবা এবং পার্টনারশিপ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
LIAB-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভাষা পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের জন্য বাস্তবভিত্তিক সুযোগ-সুবিধা তৈরি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
LIAB — Together for the Growth of Language Professionals.

































