অভিনয়ের গণ্ডি পেরিয়ে কর্পোরেট দুনিয়ায়: জেইন গ্লোবালের হাল ধরলেন হাসান মাসুদ

অভিনয়ের গণ্ডি পেরিয়ে কর্পোরেট দুনিয়ায়: জেইন গ্লোবালের হাল ধরলেন হাসান মাসুদ অভিনেতা হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ২০:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৬

পর্দার সেই চিরচেনা গম্ভীর অথচ প্রিয় মুখ—কখনও নাটকের কড়া মাস্টারজি, কখনও বা রসাত্মক কোনো চরিত্র। তবে এবার রূপালী পর্দা বা নাটকের ফ্লোর ছেড়ে একেবারে কর্পোরেট ও শিক্ষাঙ্গনের পেশাদার লড়াইয়ে নামলেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা হাসান মাসুদ। বিদেশমুখী শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে ওঠা প্রতিষ্ঠান ‘জেইন গ্লোবাল’-এর হেড অব স্টুডেন্ট একুইজিশেন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাঁর এই নতুন কর্পোরেট জার্নি।

সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক থেকে অভিনয়ে আসা হাসান মাসুদের জীবন বরাবরই বৈচিত্র্যময়। তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবন এবং নিখুঁত যোগাযোগ দক্ষতাই এবার কাজে লাগতে যাচ্ছে জেইন গ্লোবালের ব্র্যান্ডিং ও শিক্ষার্থীসেবায়। গত ১৪ বছর ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণে নিখুঁত কাউন্সেলিং, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন থেকে শুরু করে এ টু জেড সেবা দিয়ে আসছে। ব্রিটিশ কাউন্সিলের সার্টিফায়েড গ্লোবাল এজেন্ট হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানে হাসান মাসুদের অন্তর্ভুক্তি কেবল একটি নিয়োগ নয়, বরং সেবার মানে এক নতুন মাত্রা যোগ করার কৌশলগত পদক্ষেপ।

জেইন গ্লোবালের বিশ্বাস, হাসান মাসুদের ব্যক্তিত্ব, পেশাদারিত্ব এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য ক্ষমতা শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে। রূপালী পর্দার পরিচিত এই মানুষটির হাত ধরে প্রতিষ্ঠানটি এখন শিক্ষার্থীদের আস্থাকে আরও সুদৃঢ় করতে এবং আন্তর্জাতিক মানের সেবা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে প্রস্তুত।

শেয়ার করুনঃ
Advertisement