আর বুঝি জীবিত পাবা না’—ফোনের পরই অন্তঃসত্ত্বা আফরোজার মৃত্যু

আর বুঝি জীবিত পাবা না’—ফোনের পরই অন্তঃসত্ত্বা আফরোজার মৃত্যু ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

Published : ১৯:০৮, ১৭ আগস্ট ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমের রক্তাক্ত লাশ শ্বশুরবাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গাজীপুরের কোনাবাড়ির ভাড়া বাসায় স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর আগে বাবাকে ফোন করে আফরোজা স্বামীর নির্যাতনের কথা জানিয়েছিলেন এবং বলেছিলেন, ‘আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে।’ পরে স্বামীর পক্ষ থেকে চিকিৎসার জন্য টাকা চাওয়া হয় এবং কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, লাশের সঙ্গে থাকা হাসপাতালের কাগজে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement