বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১২, ৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে চালকরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকাতেও যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা গাড়ি চার্জ দিতে পারছেন না। ফলে অটোরিকশা চালানোও বন্ধ হয়ে যাচ্ছে, যা তাদের দৈনন্দিন আয়-রোজগারে সরাসরি প্রভাব ফেলছে।

চালকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

শেয়ার করুনঃ
Advertisement