চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ক্যাম্পেইন
Published : ১১:০৫, ৬ অক্টোবর ২০২৬
জলবায়ু পরিবর্তন, নদীভাঙন এবং এর সঙ্গে যুক্ত মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে ভোলার চরফ্যাশনের বাংলাবাজার নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ‘Climate Change & Mental Health Awareness Campaign’।
৫ অক্টোবর, সোমবার Wellbeing Care Foundation ও State University of Bangladesh (SUB)-এর Department of Public Health-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের প্রভাব, মানসিক সুস্থতা এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
ক্যাম্পেইনে বক্তব্য দেন Wellbeing Care Foundation-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং জনস্বাস্থ্যকর্মী মো. রাজিকুল হাসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন-জীবিকা, সামাজিক নিরাপত্তা ও মানসিক সুস্থতার বিষয়গুলোও জনস্বাস্থ্যের আলোচনায় গুরুত্ব পাওয়া প্রয়োজন।
আলোচনায় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে বসতভিটা হারানোর আশঙ্কা, জীবিকার অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে মানসিক চাপের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মতে, বারবার ভাঙন ও স্থানান্তরের শঙ্কা স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
কর্মসূচিতে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় community resilience, সামাজিক সহযোগিতা ও মানসিক সুস্থতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ক্যাম্পেইনটির স্থানীয় পর্যায়ের আয়োজন ও সমন্বয় করেন সংগঠনটির প্রতিনিধি জোবায়ের।
আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যভিত্তিক ও কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।































