কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত, পরিচয় শনাক্ত হয়নি

কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত, পরিচয় শনাক্ত হয়নি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৬, ১৯ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, ভোররাতে মহাসড়কের ওপর ওই নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, কোন গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement