মানিকগঞ্জে সেতুর টোল প্লাজায় ছাত্র-জনতার আগুন

মানিকগঞ্জে সেতুর টোল প্লাজায় ছাত্র-জনতার আগুন

নিজস্ব প্রতিবেদক

Published : ১৫:১০, ১২ সেপ্টেম্বর ২০২৪

মানিকগঞ্জের সিংগাইরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহিদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা টোল প্লাজার কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত ভাষা শহিদ রফিক সেতুর টোল আদায় বন্ধে পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়ে যায়। কিন্তু গত ৬-৭ দিন ধরে আবার নতুন করে টোল আদায় শুরু হয়।

এদিকে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে টোল আদায় বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি অনুযায়ী প্রথমে ছাত্র-জনতা ওই টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

এক পর্যায়ে টোল আদায়ের টিকিট কাউন্টারে বিক্ষুদ্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রায় একঘণ্টা এই আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা টোল প্লাজায় গিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করে এবং মহাসড়কে আটকে থাকা পরিবহন চলাচলের ব্যবস্থা করেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement