বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২০, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায় এবং ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement