দাম কমলো স্বর্ণের, কাল থেকে কার্যকর

দাম কমলো স্বর্ণের, কাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

Published : ২১:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের বাজারে রেকর্ড ছাড়ানোয় এবার কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে, বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম হয় স্বর্ণের।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। নতুন ওই দাম গত ২৬ আগস্ট থেকে কার্যকর হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement