বিকেলেই জানা যাবে এলপিজির নতুন মূল্য

বিকেলেই জানা যাবে এলপিজির নতুন মূল্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৫, ২ এপ্রিল ২০২৬

সবশেষ গত ২ মার্চ এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর আজ বৃহস্পতিবার এপ্রিল মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য ঘোষণা করা হবে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। এ সংক্রান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। একই সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।

এর আগে গত ২ মার্চ মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই অপরিবর্তিত রাখা হয়।

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement