ডিজেল অপরিবর্তিত, অন্যান্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

ডিজেল অপরিবর্তিত, অন্যান্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ প্রতীকী ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৮, ১ জুন ২০২৬

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অন্যান্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য আগামী ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে নিয়মিতভাবে মূল্য সমন্বয় করা হয়।

এর আগে ১৯ এপ্রিল সর্বশেষ জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারিত ছিল।

সরকার জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতেই এ মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

শেয়ার করুনঃ
Advertisement