দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার
Published : ০১:৪২, ২৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক-এর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, দেশের বর্তমান ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩০.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।


































