লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দফতরে দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৮, ১২ মে ২০২৬

লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং তাদের জীবনমান উন্নয়নে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে লবণচাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, উৎপাদন ব্যয় হ্রাস, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং সরকারি সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপকূলীয় অঞ্চলের লবণচাষিদের টেকসই জীবিকা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দেশীয় লবণ শিল্পের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement